রাজশাহীতে একসঙ্গে ৪ মেয়ে নবজাতকের জন্ম দিলেন মা

রাজশাহীতে একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে ৪ মেয়ে শিশুর জন্ম দিয়েছেন এক মা। জন্মের পর সুস্থ আছে মা’সহ ৪ জন শিশু। তবে মাত্র ৭ মাস বয়সে পৃথিবীর আলো দেখেছে ওই ৪ নবজাতক। এ জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সদ্য জন্ম নেয়া ৪ মেয়ে শিশুকে দেখাশোনা করছেন হাসপাতালের চিকিৎসকরা। রামেক হাসপাতালে ফুটফুটে সেই ৪ শিশুদের দেখতে ভীড় করছেন অন্যান্য ওয়ার্ডের রোগীর স্বজনেরা।
জানা গেছে, রাজশাহীর ধরমপুর পূর্বপাড়ার বাসিন্দা মো: পলাশ আলী ও সোনিয়া খাতুন দম্পতির বিয়ের প্রায় ৬ বছর পর একসাথে ৪ জন মেয়ে সন্তানের জন্ম হয়। দরিদ্র পিতা পলাশ আলী পেশায় একজন পরিচ্ছন্নতা কর্মী। তাই এই সন্তানদের ভরণপোষণের বিষয়টি নিয়ে ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন। এজন্য তারা সমাজের বিত্তবানদের কাছ থেকে সহযোগিতা কামনা করেছেন।
রাজশাহীতে একসঙ্গে ৪ নবজাতকের জন্মের নিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের চিকিৎসক মো: ওসীফ ইকবাল। তিনি জানিয়েছেন, ৪টি বাচ্চা অনেক আগে জন্ম নেয়ার কারণে এখনো শঙ্কামুক্ত নয়।
এর আগে, গত শুক্রবার (১৪ জুন) সন্ধ্যার দিকে পেটে ব্যথা শুরু হলে সোনিয়া খাতুনকে প্রথমে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হলে সেই সময় তাকে সিজারিয়ান করে ওই হাসপাতালের চিকিৎসকরা। বর্তমানে মা সোনিয়াসহ ৪ নবজাতক রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

