ধুনটে একাধিক মামলার আসামি আ.লীগ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে ঢাকার আশুলিয়া বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল হাই খোকন (৪৬) উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁ গ্রামের মৃত হবিবর রহমান মাস্টারের ছেলে। তিনি এক সময় ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ধুনট থানা সূত্র জানায়, তার বিরুদ্ধে বিস্ফোরক, হত্যা, জালিয়াতি ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। এছাড়া একটি মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় তিনি ঢাকার আশুলিয়া এলাকায় অবস্থান করছেন। পরে আশুলিয়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে শনিবার ভোর রাতে তাকে আটক করা হয়। এরপর তাকে ধুনট থানায় হস্তান্তর করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, শনিবার দুপুরে আব্দুল হাই খোকনকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থাকা অন্য মামলাগুলোর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

