বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (দুপুরে) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২-এর বিচারক আনোয়ারুল হক এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার।
রাষ্ট্রপক্ষ জানায়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করার পর সেটি পর্যালোচনা করে আদালত অভিযোগ আমলে নেন। এরপরই আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সাদিয়া রহমান মিথিলাকে চলচ্চিত্রে নায়িকা হিসেবে প্রতিষ্ঠা করার আশ্বাস দিয়ে হিরো আলম প্রথমে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। অভিযোগে বলা হয়, পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ করা হয়, শারীরিক নির্যাতনের শিকার করা হয় এবং এক পর্যায়ে গর্ভপাত করাতেও বাধ্য করা হয়।
এ ঘটনায় হিরো আলম অভিযোগ অস্বীকার করলে সাদিয়া রহমান মিথিলা চলতি বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা করেন। মামলার পর তদন্তে নামে পিবিআই। তদন্ত শেষে সংস্থাটি প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করে।
আদালত সেই তদন্ত প্রতিবেদন বিবেচনায় নিয়ে আজ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

