বগুড়ায় পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৫০) নামে এক পরিবহন ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সন্ধ্যাবাড়ী গ্রামে তাঁর নিজ বাড়ির সামনেই মরদেহটি পাওয়া যায়।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বগুড়ায় গত তিন দিনে এটি তৃতীয় হত্যাকাণ্ড।
নিহতের স্বজনরা জানান, সাইফুল ইসলাম বগুড়া শহরের সাবগ্রাম এলাকায় ট্রাকের ব্যবসা পরিচালনা করতেন। শনিবার রাত আটটার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর শেষবার মুঠোফোনে কথা হয়। রাত সাড়ে ১২টার দিকে গাবতলীর একটি ফিলিং স্টেশনে ট্রাক রেখে বাড়ির দিকে ফেরার সময়, বাড়ির একেবারে সামনে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে।

তারা আরও জানান, প্রতিদিনই পরিবহন ব্যবসার কাজ শেষে গভীর রাতে বাড়ি ফেরায় সেদিন তাঁর দেরিতে ফেরা নিয়ে কারও সন্দেহ হয়নি। রোববার সকালে স্থানীয়দের চিৎকারে পরিবারের সদস্যরা বাড়ির সামনে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁদের ধারণা, আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান জানান, নিহতের পকেট থেকে নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সে কারণে প্রাথমিকভাবে এটি ছিনতাই নয়; পূর্বশত্রুতার জেরেই ঘটনা ঘটতে পারে বলে পুলিশ মনে করছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

