প্রতি দুই মাস পর পর গণশুনানির ঘোষণা দিলেন এমপি সিরাজ

নিজস্ব প্রতিবেদক : বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের নাগরিকদের অভাব-অভিযোগ ও দুর্ভোগের কথা সরাসরি শুনতে গণশুনানির আয়োজন করেছেন সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল পাঁচটায় শেরপুরে শহীদ গোলাম রব্বানী ফাউন্ডেশন প্রাঙ্গণে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে ধুনট উপজেলার শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের সংকট, জমিজমা সংক্রান্ত বিরোধ, চাকরি ও প্রশাসনিক অনিয়মসহ নানা সমস্যার কথা সরাসরি এমপির কাছে তুলে ধরেন।
সংসদ সদস্য ধৈর্য ধরে প্রত্যেকের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধান দেন। জটিল বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য তিনি উপস্থিত প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দেন।

সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ বলেন, “বগুড়া জেলার উন্নয়নে সরকার প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ফলে উন্নয়নমূলক কাজে কোনো অর্থসংকট হবে না। রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের তালিকা ইতিমধ্যে পাঠানো হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, “জনগণ আমাকে ভোট দিয়েছেন তাদের সেবা করার জন্য। আমি তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে চাই। এখন থেকে প্রতি দুই মাস অন্তর এ ধরনের গণশুনানি আয়োজন করা হবে যাতে সরাসরি মানুষের সুখ-দুঃখের কথা শোনা যায়। এছাড়া তথ্যপ্রযুক্তির মাধ্যমেও যে কেউ সরাসরি আমাকে বার্তা পাঠিয়ে সমস্যার কথা জানাতে পারবেন।”
গণশুনানিতে প্রবীণ রাজনীতিবিদ গোলাম মাহবুব প্যারিস, বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এবং ধুনট থানার ওসি আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে বুধবার বিকেলে একই স্থানে শেরপুর উপজেলার বাসিন্দাদের নিয়েও অনুরূপ গণশুনানি অনুষ্ঠিত হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

