বগুড়ায় কাল আসছেন ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী, গুরুত্ব পাচ্ছে বিমানবন্দর ও শিক্ষা

নিজস্ব প্রতিবেদক : ২২ দিনের ব্যবধানে সরকারের গুরুত্বপূর্ণ ১০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সফরের মধ্য দিয়ে সাজ সাজ রব বিরাজ করছে বগুড়ায়। সর্বশেষ আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) একদিনেই সরকারের চারজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও একজন সচিবের বগুড়া সফরের কথা রয়েছে। এর আগে গত ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনের ব্যবধানে আরও ছয়জন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়া সফর করেছিলেন।
সরকারি সূত্র অনুসারে, বৃহস্পতিবার আকাশপথে বগুড়ায় যাবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁদের সঙ্গে থাকবেন সচিব ফাহমিদা আখতার।
তাদের এই সফরের মূল লক্ষ্য হচ্ছে, বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি ‘বগুড়া বিমানবন্দর’ দ্রুত চালুর সম্ভাব্যতা যাচাই ও সরেজমিনে পরিদর্শন। এ ছাড়া বিমানবন্দরটিতে একটি ফ্লাইং অ্যাকাডেমি (পাইলট তৈরির প্রশিক্ষণ কেন্দ্র) স্থাপনের পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্টরা করণীয় নির্ধারণ করবেন।

একই দিন সকালে বগুড়ার পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (আরডিএ) মিলনায়তনে ২০২৭ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক পর্যালোচনা ও পরিমার্জন বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক।
বগুড়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক) রাজিয়া সুলতানা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এই সফরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দর পরিদর্শন এবং শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মশালায় অংশ নিতে মন্ত্রী মহোদয়রা বগুড়ায় আসছেন। তাঁদের সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৩ ও ১৪ এপ্রিল শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ বেশ কয়েকজন সরকারের নীতি-নির্ধারক বগুড়া সফর করেছেন। স্বল্প সময়ের ব্যবধানে এতজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

