বগুড়ায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত

বগুড়ার শিবগঞ্জে আলুবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. আশরাফুল ইসলাম প্রামানিক (৫৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আশরাফুল ইসলাম বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চকহবিবর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
শনিবার (৩০ মে) রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা এবং বগুড়া শহরের মালতিনগর এলাকায় বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে নাগর বন্দর থেকে মোটরসাইকেলযোগে কুড়াহারের দিকে যাচ্ছিলেন আশরাফুল ইসলাম। পথে লালদহ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী আলুবোঝাই ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চাকার নিচে পিষে ফেলে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক পালিয়ে যান।

খবর পেয়ে শিবগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার তীব্রতায় নিহতের মরদেহ অনেকটা বিকৃত হয়ে গিয়েছিল। পরে তার সাথে থাকা কাগজপত্র দেখে পরিচয় শনাক্ত করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, “দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও আলুবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।”
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

