বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের এই জমি দখল করে মার্কেট ও বাসাবাড়ি নির্মাণ করে আসছিল একটি প্রভাবশালী চক্র।
শনিবার (১৬ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, এই জমির দখলদারদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হকও ছিলেন। তার দখলেই ছিল প্রায় ২০ শতক জমি। বিদ্যালয় কর্তৃপক্ষের বারবার অনুরোধ ও দাবি উপেক্ষা করে তার নির্দেশে দীর্ঘদিন ধরে সেখানে অবৈধ স্থাপনা তৈরি করে ব্যবসা-বাণিজ্য চালানো হচ্ছিল বলে জান গেছে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ মে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বিদ্যালয়ের জমি দখলের বিষয়টি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর নজরে আনা হয়। পরে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তদন্তে সরকারি জমি দখলের সত্যতা পাওয়ার পর শনিবার সকাল আটটা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন।
বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, “আমরা বহুবার চেষ্টা করেও এই জমি উদ্ধার করতে পারিনি। অবশেষে জমি ফিরে পাওয়ায় আমরা কৃতজ্ঞ।”
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের এই জমি ছিল অত্যন্ত মূল্যবান সম্পদ। কিন্তু একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে এটি দখল করে রেখেছিল। এখন জমি উদ্ধার হওয়ায় তিনি প্রশাসনকে ধন্যবাদ জানান।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সাবেক আওয়ামী লীগ নেতা আজিজুল হকসহ অন্যদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপিত হওয়ার পর তদন্ত করা হয়। তদন্তে দখলের প্রমাণ মেলায় অভিযান চালিয়ে জমি উদ্ধার করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

