বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, আহত চালক

বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের সজোরে ধাক্কায় হেলপার নিহত এবং চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে আসা একটি বালুবাহী ট্রাক মহাসড়কে দাঁড়িয়ে থাকা অপর একটি বালুবাহী ট্রাক (খুলনা মেট্রো ট-১১-১৮৯৩)–এর পেছনে গিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির ভেতরে থাকা হেলপার ও চালক দুজনই গুরুতরভাবে আহত হন।
আহতরা হলেন, ঝিনাইদহ জেলার খড়াসোনি এলাকার মো. ইজ্জত আলীর ছেলে মো. ইনজামাম (২০) এবং খেদাপাড়া এলাকার আরব শেখের ছেলে মো. শামীম শেখ (৩৫)।

দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রামকে খবর দেন। পরে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলপার ইনজামামকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা আছে।
এদিকে কুন্দারহাট হাইওয়ে থানার সার্জেন্ট রাউফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

