বগুড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

বগুড়ার গাবতলী উপজেলায় গভীর রাতে নিজ ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রীতা রানী মজুমদার (৪৫) উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তিনি বিধান চন্দ্র রায়ের স্ত্রী।
বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে রাতের খাবার শেষে স্বামী-স্ত্রী আলাদা দুটি ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ নিজের কক্ষের দরজায় জোরে ধাক্কার শব্দে ঘুম ভাঙে বিধান চন্দ্র রায়ের। একই সময়ে পাশের ঘর থেকে স্ত্রীর গোঙানির শব্দ শুনে তিনি দ্রুত সেখানে যান।

ঘরে ঢুকে তিনি মেঝেতে রক্তাক্ত অবস্থায় রীতা রানীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার গলা কাটা ছিল। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। তবে এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘরের সদর দরজা খোলা অবস্থায় পাওয়া যায়।
নিহত দম্পতির এক ছেলে ও এক মেয়ে ঢাকায় থেকে পড়াশোনা করেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই থাকতেন বলে জানিয়েছে পরিবার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শয়নকক্ষের মেঝে থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

