বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

বগুড়ার কাহালু উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘড়িয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সারিয়াকান্দি উপজেলার নারসি গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৬০) ও তাঁর স্ত্রী রমিছা খাতুন (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রমিছা খাতুনের আগের পক্ষের মেয়ে খাদিজা ও তাঁর স্বামী কর্মসূত্রে নাটোরে থাকেন। তাঁদের বেলঘড়িয়া দক্ষিণপাড়ার বাড়িতেই দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন আনোয়ার হোসেন ও রমিছা খাতুন।
বিকেল তিনটার দিকে স্থানীয় বাসিন্দা পুটু মিয়া ওই বাড়িতে পানি খেতে গেলে ঘটনাটি সামনে আসে। তিনি ঘরের ভেতরে স্বামী-স্ত্রীকে বৈদ্যুতিক তারের সংস্পর্শে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন সেখানে ছুটে যান এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে কাহালু থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শনের সময় প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে যে রান্নাঘরের চালের সঙ্গে বৈদ্যুতিক তারের সংযোগ ছিল। তারের কয়েকটি অংশ ছেঁড়া ছিল এবং সেখান থেকে বিদ্যুৎ লিকেজ হচ্ছিল। এর ফলে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং ওই দম্পতি দুর্ঘটনার শিকার হন।
তিনি আরও জানান, মরদেহ দুটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

