বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি ফ্লাইং একাডেমির পরিকল্পনা

বগুড়ায় বিমানবন্দর স্থাপনের পাশাপাশি একটি ফ্লাইং একাডেমি গড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বগুড়ায় এয়ারপোর্টের পাশাপাশি একাডেমির সম্ভাবনা নিয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আগামী ৭ মে সংশ্লিষ্ট এলাকায় যাওয়ার পরিকল্পনা রয়েছে। যাচাই শেষে দ্রুতই একাডেমির কাজ শুরু করা যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে নীলফামারীতেও একটি ছোট ফ্লাইং একাডেমি রয়েছে, সেটিকেও আরও কার্যকর করার চেষ্টা চলছে বলে জানান।

প্রতিমন্ত্রী বলেন, একজন পাইলট তৈরি করতে বড় অঙ্কের ব্যয় হয়। দেশের অনেক প্রশিক্ষিত পাইলট বিদেশে কাজ করছেন। এ খাতে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে সরকার উদ্যোগ নিচ্ছে, যাতে আরও বেশি তরুণ এই পেশায় আসতে পারে এবং দেশের বাইরেও কাজের সুযোগ পায়। এতে বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনাও বাড়বে বলে তিনি উল্লেখ করেন।
বিমান বহর সম্প্রসারণ নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার জন্য ইতোমধ্যে চুক্তি হয়েছে। পাশাপাশি আরও কিছু উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া দেশের অব্যবহৃত বিমানবন্দরগুলো সংস্কার করে অভ্যন্তরীণ রুটে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, চলতি বছরের ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

