বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি ফ্লাইং একাডেমির পরিকল্পনা

বিশেষ সংবাদ

বগুড়ায় বিমানবন্দর স্থাপনের পাশাপাশি একটি ফ্লাইং একাডেমি গড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

- Advertisement -

বগুড়ায় এয়ারপোর্টের পাশাপাশি একাডেমির সম্ভাবনা নিয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আগামী ৭ মে সংশ্লিষ্ট এলাকায় যাওয়ার পরিকল্পনা রয়েছে। যাচাই শেষে দ্রুতই একাডেমির কাজ শুরু করা যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে নীলফামারীতেও একটি ছোট ফ্লাইং একাডেমি রয়েছে, সেটিকেও আরও কার্যকর করার চেষ্টা চলছে বলে জানান

প্রতিমন্ত্রী বলেন, একজন পাইলট তৈরি করতে বড় অঙ্কের ব্যয় হয়। দেশের অনেক প্রশিক্ষিত পাইলট বিদেশে কাজ করছেন। এ খাতে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে সরকার উদ্যোগ নিচ্ছে, যাতে আরও বেশি তরুণ এই পেশায় আসতে পারে এবং দেশের বাইরেও কাজের সুযোগ পায়। এতে বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনাও বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

- Advertisement -

বিমান বহর সম্প্রসারণ নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার জন্য ইতোমধ্যে চুক্তি হয়েছে। পাশাপাশি আরও কিছু উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া দেশের অব্যবহৃত বিমানবন্দরগুলো সংস্কার করে অভ্যন্তরীণ রুটে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

- Advertisement -

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, চলতি বছরের ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সালমির ইসলাম নামের এক সংবাদকর্মী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার...

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৩০০ টাকা করে...

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

মান সনদ (সিএম লাইসেন্স) না থাকায় বগুড়া জেলার ধুনট উপজেলার দুটি ইটভাটার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সালমির ইসলাম...

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

মান সনদ (সিএম লাইসেন্স) না থাকায় বগুড়া জেলার ধুনট উপজেলার দুটি ইটভাটার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে...

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালকের সহকারী। বুধবার (১৮...

শেরপুরে মহিলা অনার্স কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বগুড়ার শেরপুরে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের...

পুলিশের কাছে গেলে লাশ পাবি, চিরকুটের পরই অপহৃত শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণের দুই দিন পর বছর বয়সী শিশু...