শেরপুরে চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোভ্যান ছিনতাই

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের রানিহাট বাজার এলাকায় এক অটোভ্যান চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ও মারধর করে তার নতুন অটোভ্যানটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৪ মে) সকাল ৮টার দিকে রানিহাট বাজারের তেল পাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

- Advertisement -

আহত ওই চালকের নাম মিজানুর রহমান। তিনি উপজেলার গাড়িদহ ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে রানিহাট বাজারের তেল পাম্প ও রূপালী বাজারের মাঝামাঝি স্থানে রাস্তার পাশে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক সেবা দিলে তার জ্ঞান ফেরে।

- Advertisement -

সুস্থ হওয়ার পর মিজানুর রহমান জানান, গতরাতে ৪-৫ জনের একদল দুর্বৃত্ত তাকে গতিরোধ করে মারধর করে। একপর্যায়ে তাকে জোরপূর্বক নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে তার নতুন কেনা অটোভ্যানটি নিয়ে চম্পট দেয়।

খবর পেয়ে শেরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে গ্রাম পুলিশের সহায়তায় ভুক্তভোগী মিজানুর রহমানকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। এ সময় স্থানীয় হাফিজসহ আরও অনেকে উপস্থিত থেকে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

- Advertisement -

এ বিষয়ে শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন জানান, ঘটনাটি জানার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ছিনতাইয়ের অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের শনাক্ত ও ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে, প্রকাশ্য দিবালোকে এ ধরনের ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় অটোভ্যান চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও এলাকায় টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সালমির ইসলাম নামের এক সংবাদকর্মী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার...

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৩০০ টাকা করে...

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

মান সনদ (সিএম লাইসেন্স) না থাকায় বগুড়া জেলার ধুনট উপজেলার দুটি ইটভাটার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সালমির ইসলাম...

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই...

বিএসটিআই’র লাইসেন্স না থাকায় ধুনটে দুই ইটভাটার বিরুদ্ধে মামলা

মান সনদ (সিএম লাইসেন্স) না থাকায় বগুড়া জেলার ধুনট উপজেলার দুটি ইটভাটার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে...

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালকের সহকারী। বুধবার (১৮...

শেরপুরে মহিলা অনার্স কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বগুড়ার শেরপুরে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের...

পুলিশের কাছে গেলে লাশ পাবি, চিরকুটের পরই অপহৃত শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণের দুই দিন পর বছর বয়সী শিশু...