শেরপুর-ধুনট সড়কে ত্রিমুখী সংঘর্ষে ঝরল দুই শিক্ষার্থীর প্রাণ

বগুড়ার শেরপুরে দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) রাত আটটার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের সাফলজানি ঈদগাহ মাঠ এলাকায় শেরপুর-ধুনট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শেরপুর পৌর শহরের উলিপুরপাড়া এলাকার হারুনুর রশিদের ছেলে ও বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আবু রায়হান (১৮) এবং শেরুয়া বটতলা এলাকার ফুলতলা গ্রামের প্রবাসী নান্নু মিয়ার ছেলে ও শেরউড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তামিম হোসেন (১৮)।
আহতরা হলেন, মো. রাজন, মো. সিয়াম, মো. হাসান ও ছামির। তারা সবাই একে অপরের বন্ধু বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন রাস্তা ফাঁকা থাকায় মোটরসাইকেলগুলো অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। ধুনট থেকে শেরপুরের দিকে একই সাথে দুটি মোটরসাইকেল আসছিল। সাফলজানি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে সামনের বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা দ্বিতীয় মোটরসাইকেলটিও নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত বাইক দুটির ওপর সজোরে ধাক্কা দেয়। এতে তিনটি মোটরসাইকেলে থাকা মোট ছয়জন আরোহীই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মোছা. দিলরুবা শিক্ষার্থী আবু রায়হানকে মৃত ঘোষণা করেন। আহত অপর পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তামিম হোসেনও মারা যান।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত তিনটি মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। নিহত ও আহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

