শেরপুরে পানির স্রোতে বিলীন ১০ বিঘা জমি

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় ড্রেনের পানির তীব্র স্রোতে খালের পাড় ভেঙে প্রায় ৮-১০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় বর্তমানে ওই এলাকার বেশ কিছু বসতবাড়ি ও একটি বৈদ্যুতিক খুঁটিও চরম ঝুঁকির মুখে পড়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-বগুড়া মহাসড়কের (বিশ্বরোড) নিচ দিয়ে প্রবাহিত একটি ড্রেন ও সাঁকোর মাধ্যমে মির্জাপুর বাজার, রাজাপুর ও দড়ি মুকুন্দসহ বিশাল এলাকার পানি করতোয়া নদীতে গিয়ে পড়ে। মহাসড়ক থেকে প্রায় ১০০ মিটার পর্যন্ত খালটি কংক্রিটের তৈরি হলেও এর পরবর্তী অংশ কাঁচা। ফলে গত কয়েকদিনের বৃষ্টির পানিতে সৃষ্ট প্রবল স্রোতের আঘাতে কাঁচা অংশের পাড় ধসে পড়ছে এবং পাশের ফসলি জমিগুলো একের পর এক নদীতে তলিয়ে যাচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়দের অভিযোগ, আলাউদ্দিন, বাবলু, আসমত, নগেন ও মোস্তফাসহ অনেক কৃষকের জমি ইতোমধ্যে বিলীন হয়েছে। তাদের দাবি অনুযায়ী, প্রায় ৮ থেকে ১০ বিঘা আবাদি জমি নষ্ট হয়েছে। করতোয়া নদীর তীরবর্তী এলাকায় প্রতি শতক জমির বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা এবং বিশ্বরোড সংলগ্ন জমির মূল্য প্রতি শতক প্রায় ৩ লাখ টাকা। ফলে আবাদি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক কৃষকরা।

স্থানীয় কৃষক মো. মিন্টু বলেন, “বিশ্বরোডের পশ্চিম পাশের সব এলাকার পানি এই এক ড্রেন দিয়েই নামে। পানির গতি এত বেশি যে প্রতিনিয়ত মাটি ধসে যাচ্ছে। এখন ফসলি জমি শেষ হয়ে বসতবাড়িগুলোও ভাঙনের মুখে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরণের বিপর্যয় ঘটবে।”
মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছি। কৃষকদের এই ক্ষতি কাটিয়ে উঠতে এবং ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়া জরুরি।”
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু বলেন, “তীব্র স্রোতের কারণে সেখানে একটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ার খবর পেয়েছি এবং বিদ্যুৎ বিভাগ সেখানে কাজ করছে। ফসলি জমি ভাঙনের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। জনদুর্ভোগ কমাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

শেরপুরে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়

শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

শেরপুরে বিএনপি অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় যুবক গ্রেপ্তার

শেরপুরে স্কুল এডহক কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

শেরপুরে রোপা আমন আবাদ ও কৃষি পরিস্থিতি পরিদর্শন

স্থায়ী সাবরেজিস্ট্রারের দাবিতে শেরপুরে দলিল লেখকদের কলম বিরতি

কলকাতায় আগুনে সপরিবারে প্রাণে বাঁচলেন শেরপুরের অসিম কুন্ডু

