বগুড়ায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, সুপারভাইজার ও হেলপার নিহত

বগুড়ার কাহালু উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে পেছন থেকে ট্রাকের ধাক্কায় বাসের সুপারভাইজার ও ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে বুধবার (২৬ মে) দিবাগত রাত পৌনে ৩টার দিকে, কাহালু থানার নারহট্ট ইউনিয়নের পাগলা পীর মাজার সংলগ্ন বউবাজার এলাকায় বগুড়া–নওগাঁ আঞ্চলিক সড়কে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নওগাঁগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকা পাংচার হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রাতের ওই সময় একই দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়।

ধাক্কার পর দুটি যানবাহনই সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। আহত হন আরও অন্তত চারজন।
নিহতদের মধ্যে একজন বাসের সুপারভাইজার উত্তম মণ্ডল (৩০)। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার কোমারপুর গ্রামের বাসিন্দা। অপরজন ট্রাকের হেলপার হৃদয় (৩০), বগুড়ার আদমদীঘি উপজেলার মালশুন গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার পর কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।
কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব বলেন, “দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।”
এর আগে একই উপজেলার কাজিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছিল, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

