উপনির্বাচনের কারণে বগুড়ায় আসছেন না তারেক রহমান

বগুড়া সদর আসনের উপনির্বাচনের কারণে নির্ধারিত সফর বাতিল করেছেন তারেক রহমান। ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের একটি কর্মসূচিতে অংশ নিতে আগামী ১০ মার্চ বগুড়া সফরের কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি স্থগিত করা হয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান সোমবার (২ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ১০ মার্চের নির্ধারিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি আপাতত বাতিল করা হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে পরবর্তীতে নতুন তারিখ জানানো হবে।
জেলা প্রশাসক বলেন, বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচন থাকায় ভোটের আগে এই কর্মসূচি আয়োজন করা হয়নি। নির্বাচন শেষে সংশ্লিষ্ট কর্মসূচি পুনরায় নির্ধারণ করা হবে।

এর আগে ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের পাইলট কার্যক্রমের অংশ হিসেবে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছিল। সম্ভাব্য সুফলভোগী পরিবার চিহ্নিত করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহও শুরু হয়। কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে জেলা ও উপজেলা পর্যায়ে আলাদা কমিটি গঠন করা হয়। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়েও কমিটি করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ফ্যামিলি কার্ড’ পাওয়া প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা পাবে। এ কর্মসূচির আওতায় দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
নীতিমালা অনুযায়ী, প্রতি পরিবার থেকে একজন নারী ‘ফ্যামিলি কার্ডে’ নিবন্ধিত হবেন। একটি ওয়ার্ডে যত পরিবার যোগ্য বিবেচিত হবে, তাদের সবাইকে কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরীক্ষামূলকভাবে চার মাস এই পাইলট কার্যক্রম চলবে। পরে ধাপে ধাপে দেশের অন্যান্য উপজেলায় সম্প্রসারণের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী ইশতেহারের একটি প্রতিশ্রুতি হিসেবেও আলোচিত।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

