বগুড়ায় তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ায় যাত্রীবাহী বাসে করে মাদক পাচারের সময় তিন হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএনসি সূত্র জানায়, গ্রেপ্তার দুজন হলেন, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বোনগাঁও কালিতলা গ্রামের মো. মানারুল ইসলাম ওরফে মান্না (২৮) ও মো. আনোয়ার হোসেন (৩০) একই উপজেলার মেদনী সাগর ফজুপাড়া গ্রামের বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের একটি দল ভোরে নওদাপাড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে রংপুরগামী একটি বাস সেখানে পৌঁছালে সংকেত দিয়ে থামানো হয়। তল্লাশিতে বাসের সিটে বসা দুই যাত্রীর দেহ থেকে কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে দুটি মুঠোফোনও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, রমজানে সেহরির সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি তুলনামূলক কম থাকে, এমন ধারণা থেকেই তারা এ সময়টিকে বেছে নিয়েছিলেন। এ ঘটনায় ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা করেছেন।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান বলেন, ধর্মীয় আবেগকে কাজে লাগানোর চেষ্টা হলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

