বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর

বগুড়ার নন্দীগ্রামে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই এসএসসি পরীক্ষার্থী। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার ২ নম্বর সদর ইউনিয়নের নামুইট–সিমলা সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলেন নন্দীগ্রাম উপজেলার ৩ নম্বর ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের রতন আলীর ছেলে নেহাল (১৭) এবং নাটোরের বাগাতিপাড়া উপজেলার আব্দুল্লাপুর গ্রামের লিটন আলীর ছেলে লিমন (১৭)। তারা দুজনই নন্দীগ্রাম মা-কেজি অ্যান্ড হাই স্কুলের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, নেহালের পরিবারের স্থায়ী ঠিকানা নাটোরে হলেও ছোটবেলা থেকেই তিনি নন্দীগ্রামে নানার বাড়িতে থেকে পড়াশোনা করছিলেন। আগামী ২৯ জানুয়ারি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেই অনুষ্ঠানের প্রস্তুতি শেষে মোটরসাইকেলে করে নেহাল ও লিমন বাড়ির উদ্দেশে রওনা দেন।

পথিমধ্যে নামুইট–সিমলা সড়কের মাঝামাঝি এলাকায় পৌঁছালে কালিগঞ্জ দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় দুজনই সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে যান।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

