বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা পরিষদ-এর সামনে এ ঘটনা ঘটে।
নিহত ফাহিম মাটিডালি দক্ষিণ নওদাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুর রশিদের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে একদল দুর্বৃত্ত তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ফাহিমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ফাহিম একটি ঢালাই ফ্যাক্টরিতে কাজ করতেন। তিনি একটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানা যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

