এবার ভাতে না, পানিতে মারার পরিকল্পনা ভারতের

দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমাদের শোষণ করে যাচ্ছে ভারত, এবার এর শেষ দেখেই ছাড়বে ছাত্র-সমাজ। এবার আমাদের ভাতে মারবে না, তারা পানিতে মারার পরিকল্পনা করছে।
বুধবার (২২ আগস্ট) দিবাগত রাতে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা এসব কথা বলেন।
এ সময় তারা ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য ভ্যাগের দাবিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্বুর-গজলডোবা বাঁধ খুলে হঠাৎ বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।

এর আগে, সন্ধার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে আব্দুল মালেক উকিল হল থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এরপর শিক্ষার্থীদের মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিলে প্রায় দুই থেকে তিনশত শিক্ষার্থী অংশ নেন।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘ভারতীয় দালালরা হুঁশিয়ার, সাবধান এটা দিল্লি না ঢাকা? ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, শিক্ষার্থীদের ডাইরেক্ট অ্যাকশন, পেতে চাইলে মুক্তি, ছাড়তে হবে ভারত ভক্তি, ভারত যখন মানুষ মারে, আবারর তোমায় তখন মনে পড়ে, ভারত যদি মানুষ মারে, থাকবে নারে সেভেন সিস্টার্স, দালালি না রাজপথ, রাজপথ-রাজপথ এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থী সাব্বির বলেন, ভারত এবার ভাতে মারবে না, পানিতে মারার পরিকল্পনা করছে। এবার এর শেষ দেখেই ছাড়বে ছাত্র-সমাজ। আমরা যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সবসময় প্রস্তুত আছি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

