সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

গ্রেপ্তারের আতঙ্কে বাড়ি থেকে পালিয়ে লাশ হয়ে ফিরলেন বিএনপি কর্মী

বিশেষ সংবাদ

গ্রেপ্তারের আতঙ্কে বাড়ি থেকে পালিয়ে লাশ হয়ে ফিরলেন বিএনপি কর্মী। বগুড়ার শেরপুরে মো: আব্দুল মতিন (৫০) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিশালপুর ইউনিয়নের মান্দাইল গ্রামে সরিষার খেত থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

মান্দাইল গ্রামের কছিম উদ্দিনের ছেলে মো: মতিন। তিনি বিএনপির বিশালপুর ইউনিয়ন কমিটির সদস্য। ঘটনা স্থলে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি পালন করার সময় (১৫ নভেম্বর) বিএনপি-আওয়ামী লীগ এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষে পুলিশসহ উভয় দলের বেশ কিছু কর্মী আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬৭ জন বিএনপি নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেন। ওই মামলার ৬৪ নম্বর আসামি ছিল মতিন।

মতিনের ছেলে মিলন রহমান জানান, গ্রেপ্তারের আতঙ্কে মামলার পর থেকেই আটক এড়াতে বাবা বাড়িতে থাকতেন না। বুধবার (২২ নভেম্বর) সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে কৃষকেরা জমিতে ধান কাটতে গেলে পাশের সরিষার খেত থেকে মতিনের রক্তাক্ত মরদেহ দেখতে পান। তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বাবার মাথার পেছনে চারটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

বগুড়া জেলা পুলিশ সুপার মো: আব্দুর রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরিয়ার ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে বিশালপুর ইউনিয়ন পরিষদের এক সদস্য বলেন, পুলিশের মামলার কারণে আটকের আতঙ্কে মো: মতিন বাড়িতে থাকতেন না। তিনি বাড়ি পাশে ঝিনাগাড়ি পুকুর পারে রাত্রিযাপন করতেন। বৃহস্পতিবার সকালে একটি পুকুরের পাশের জমি থেকে মতিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম মিন্টু জানান, আমাদের অনেক নেতা-কর্মীদের মতো মতিনও পুলিশের মিথ্যা মামলায় গ্রেপ্তার এড়াতে পালিয়ে থাকত। এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগের লোকজন জড়িত থাকতে পারে বলে আমরা ধারণা করেছি।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: কামাল হোসেন বলেন, মতিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচ বাংলাদেশির মৃত্যু

ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ মোট পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় দেশে...

টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতে ইসলামীর অফিসে আগুন: বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

অন্বেষণ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতে ইসলামীর অফিসে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি)...

বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনে জয় পেলেও শেষ পর্যন্ত একটি আসনই রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের...

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচ বাংলাদেশির মৃত্যু

ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ মোট পাঁচ বাংলাদেশির...

টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতে ইসলামীর অফিসে আগুন: বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

অন্বেষণ ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতে ইসলামীর অফিসে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা...

বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনে জয় পেলেও শেষ পর্যন্ত একটি আসনই রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি...

নতুন মন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা

নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি সরকারি বাসা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর...

নতুন সরকারের শপথে অংশ নিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে পৌঁছেছেন...

ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

ঠাকুরগাঁওর পীরগঞ্জে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হৃদরোগে...