শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

চতুর্থ ধাপে ৬০ উপজেলায় চলছে ভোটগ্রহণ

বিশেষ সংবাদ

চতুর্থ ধাপে ৬০টি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (০৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে এদিন বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া ২০টি উপজেলার ভোট আগামী রবিবার (৯ জুন) অনুষ্ঠিত হবে।

নির্বাচনী উপজেলাগুলোতে ভোট উপলক্ষ্যে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা যায়।

এদিকে উপজেলা নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোট প্রদানে শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬৭ হাজার ৭০৭ জন সদস্য মোতায়েন করা হয়েছে।

ছবি : অন্বেষণ।

নির্বাচন উপলক্ষ্যে গত মঙ্গলবার (০৪ জুন) রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মাইক্রোবাস, ট্যাক্সিক্যাব, ট্রাক, পিকআপ, লঞ্চ, ইঞ্জিনচালিত বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) অন্যান্য যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের ২ দিন আগে থেকে ভোটগ্রহণের পরদিন মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

চতুর্থ ধাপে ৬০টি উপজেলায় ১ জন চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান ও ১ জন মহিলা ভাইস চেয়ারম্যান ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জনসহ মোট ৭২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ধাপের মোট ভোটার ২ কোটি ১৭ লক্ষ ৩৪ হাজার ২৫৫ জন। ভোট কেন্দ্র রয়েছে ৭ হাজার ৮২৫টি। নির্বাচনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে ১৬৬ প্লাটুন বিজিবি।

দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে নির্বাচন উপযোগী ৪৮৫টি উপজেলায় ৪ ধাপে ভোট হচ্ছে এবার। প্রথম ধাপের ১৩৯টি উপজেলায় ভোট হয়েছে গত বুধবার (০৮ মে)। এসব উপজেলায় গড়ে প্রায় ৩৬ শতাংশ ভোট পড়েছিল। প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন প্রার্থী নির্বাচিত হন।

দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন ২২ জন প্রার্থী। গত মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত এ ধাপের নির্বাচনে ভোট পড়ে ৩৮ শতাংশ। গত বুধবার (২৯ মে) তৃতীয় ধাপের ৮৭টি উপজেলার নির্বাচনে ভোট পড়ে ৩৬.২৪ শতাংশ। আর ২৩টি উপজেলার নির্বাচন নানা কারণে বাতিল ও স্থগিত করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: এ্যানি

লক্ষ্মীপুরে সড়কে চাঁদাবাজির কোনো স্থান নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের...

আসিফ নজরুল খাড়ার ওপর মিথ্যা বলবে, ভাবতেও পারছি না: কোচ সালাউদ্দিন

বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কার কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত যাত্রা বাতিল করে লাল-সবুজ প্রতিনিধিরা। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এই বিতর্কিত পরিস্থিতিতে...

কৃষি খাত শক্তিশালী করলেই মজবুত হবে জাতীয় অর্থনীতি: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষি খাত শক্তিশালী না হলে জাতীয় অর্থনীতির ভিতও মজবুত হবে না। দেশের প্রায়...

সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই: এ্যানি

লক্ষ্মীপুরে সড়কে চাঁদাবাজির কোনো স্থান নেই বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি)...

আসিফ নজরুল খাড়ার ওপর মিথ্যা বলবে, ভাবতেও পারছি না: কোচ সালাউদ্দিন

বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কার কারণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত যাত্রা বাতিল করে লাল-সবুজ প্রতিনিধিরা। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে...

কৃষি খাত শক্তিশালী করলেই মজবুত হবে জাতীয় অর্থনীতি: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষি খাত শক্তিশালী না হলে জাতীয় অর্থনীতির...

দেশের মানুষকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে: শামা ওবায়েদ

সব নীতির কেন্দ্রে বাংলাদেশ ও দেশের মানুষ—এই নীতিতেই পররাষ্ট্রনীতি বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি...

নকলের মতোই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান হবে মাদক–সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত: শিক্ষামন্ত্রী

নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় দেশের সব...

রোজার শুরুতেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা

রমজানের প্রথম শুক্রবারে সাপ্তাহিক ছুটি ও ইফতারের বাড়তি চাহিদাকে...