বগুড়ায় ছুরিকাঘাতে আবাসিক হোটেলের ম্যানেজার নিহত

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একটি আবাসিক হোটেলের ম্যানেজার নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের নাম বিপুল মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা মিরারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি শহরের মাটিডালী এলাকার সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজার ছিলেন।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী জানান, গতকাল দুপর ১টার দিকে সানসাইন আবাসিক হোটেলের গেটে কয়েকজন যুবকের সঙ্গে বিপুলের কথা কাটাকাটি হয়। একপর্যায় তাকে ছুরিকাঘাত করে তারা ঘটনাস্থল পালিয়ে যায়। প্রথমে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সেখান থেকে শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টার দিকে বিপুল মারা যান।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র আটক

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, সেবার মান ও সততা বৃদ্ধির আহ্বান

বগুড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫১ রোগী

বগুড়ায় দুই লাইভ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দিতে ‘রুপা বেকারি’ ও ‘গোল্ডেন ফুড’কে জরিমানা

