ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাক্টর উল্টে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালুবোঝাই ট্রাক্টর উল্টে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের নবীনগর থেকে রাধিকাগামী সড়কের বড়হিত এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, নবীনগর উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামের মো: বজলু মিয়ার ছেলে আমির হোসেন (১৪) এবং একই জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের মো: শাহজাহানের ছেলে মো: এনামুল (২৬)। এ ঘটনায় রাকিব (১৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ট্রাক্টর উল্টে নিহতের বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুব আলম বলেন, বৃহস্পতিবার সকালে নবীনগর উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়নের নারুই গ্রাম থেকে বালু বোঝাই করে ১টি ট্রাক্টর শিবপুরে যাচ্ছিল। পথের মধ্যে বেপরোয়া গতির কারণে বড়হিত এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক এনামুল ও তার সহযোগী আমিরের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় ট্রাক্টর চালকের আরেক সহযোগী রাকিব গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ

শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে তা নির্ধারণ হবে পরে: তথ্য উপদেষ্টা

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি

স্বামীর মৃত্যুর ১১ মাসেও মেলেনি পেনশন-ভাতা, প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর

ভারতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ইডেনের ছাত্রীরা আটকে রাখলেন ৭ বাস

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান

নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশের সুযোগ নেই: জাহেদ উর রহমান

