রাজশাহীতে বাসচাপায় মায়ের সামনেই মেয়ের মৃত্যু

রাজশাহীতে বাসচাপায় মারিয়া আক্তার যুথি (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে নগরের ভদ্রা মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত মারিয়া আক্তার যুথি রাজশাহী শহরের মেহেরচণ্ডী এলাকার মো: হাসান মোল্লার মেয়ে।
জানা গেছে, আজ দুপুরের দিকে নগরীর ভদ্রা মোড়ে একটি ব্যাটারিচালিত রিকশা থেকে যাত্রী নামার ওই রিশকাকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এ সময় মায়ের কোল থেকে শিশু মারিয়া সড়কে ছিটকে পড়লে ওই বাসটি তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে চালক বাসটি নিয়ে পালিয়ে যায় চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ওই সড়কের বেশকয়েকটি বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর সদসরা দু’জনকে আটক করেন।

রাজশাহীতে বাসচাপায় মায়ের সামনেই মেয়ের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, এ ঘটনায় ইতিমধ্যে দুর্ঘটনাকবলিথ বাসটি জব্দ করা হয়েছে। গাড়িটির চালক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

