রাজশাহীর গোদাগাড়ীতে সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ যুবক আটক

রাজশাহীর গোদাগাড়ীতে সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ মো: এজাজুল হক ঝাবু (২৮) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মাটিকাটা ক্যানেলপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযান কালে, এজাজুলের কাছে থাকা ব্যাগের ভেতর থেকে ১৩ প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়। এগুলোর ওজন আনুমানিক সাড়ে ৬ কেজি। হেরোইনের বাজার মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা। আটককৃত এজাজুল হক ঝাবু জেলার গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচক গ্রামের বাসিন্দা।
রাজশাহীর গোদাগাড়ীতে সাড়ে ৬ কোটি টাকার হেরোইনসহ যুবককে আটকের বিষয়ে রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মুনিরুল ইসলাম নামের আরেক মাদক কারবারি পালিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

