রাজশাহীর বাগমারায় অটো ভ্যানের ধাক্কায় ৫ বছর বয়সী শিশুর মৃত্যু

রাজশাহীর বাগমারায় রাস্তা পারাপারের সময় অটো ভ্যানের ধাক্কায় আমিনুল হক (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টেবর) দুপুরে উপজেলার বাইগাছা-মাথাভাঙ্গা সড়কের সাঁইপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহত আমিনুল হক উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাঁইপাড়া গ্রামের বাসিন্দা এমদাদুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, আজ দুপুরের দিকে শিশু আমিনুল বাবা এমদাদুল হকের সঙ্গে উপজেলার বাইগাছা-মাথাভাঙ্গা সড়কের সাঁইপাড়া এলাকার একটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রাস্তার অপর পাশে থাকা এক স্বজনকে দেখতে পেয়ে তার কাছে যাওয়ার জন্য হঠাৎ দৌড় দেয় শিশুটি। এ সময় একটি অটো ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপর পড়ে যায় শিশু আমিনুল হক। এতে সে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর সেখানে তার অবস্থার উন্নতি না হলে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৪ টার দিকে সে মারা যায়।
রাজশাহীর বাগমারায় অটো ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে নগরের রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

