বগুড়ার শেরপুরে ব্যাটারী চুরির দায়ে প্রাক্তন পুলিশ সদস্য গ্রেফতার

বগুড়ার শেরপুর উপজেলায় ব্যাটারী চুরির দায়ে প্রাক্তন পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। শেরপুর পৌর শহরের খন্দকার পাড়ায় অটোরিক্সা থেকে ব্যাটারী চুরির দায়ে পলাতক প্রক্তন ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পুলিশ সদস্য শেরপুরের মহিপুর বাড়ইপাড়া গ্রামের মো: আবুল হোসেনের ছেলে মো: আশিক মাহমুদ (৩৫)।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে পৃথক একটি ছিনতাইয়ের সময় পৌরশহরের ধুনটমোড় এলাকায় স্থানীয় বাসিন্দারা তাকে হাতে-নাতে আটক করে। পরে থানা-পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শেষে কোর্টে প্রেরণ করে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, গ্রেফতারকৃত আশিক ২০১৮ সাল থেকে চাকরিচ্যুত। তার বিরুদ্ধে ২০০৮ ও ২০১০ সালে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সহ বিভিন্ন ধারায় ২টি মামলা রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় টাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড

বগুড়ায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ঢাকা থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতা বগুড়ার মোস্তাফিজুর গ্রেপ্তার

বগুড়ায় সাভার ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ গ্রেফতার ২

