শেরপুরে ভাবির জমি দখল করলো তিন ননদ

বগুড়ার শেরপুরে ঘোড়দৌড় গ্রামে ১৪ জুন শনিবার সকালে জোড় পুর্বক জমি দখল করে নিয়েছে ৩ ননদ।
এ ঘটনায় ভুক্তভোগী মোছা. রেহেনুমা পারভীন বাদি হয়ে ৩ ননদ সহ ৬ জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী বলেন, ‘আমার স্বামীর মৃত্যুর পরে তার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত সম্পত্তি আমি এবং আমার সন্তানেরা ভোগ-দখল করে আসছি।
এমতাবস্থায় ১৪ জুন শনিবার সকাল সাড়ে ১০ টায় হঠাৎ করে আমার ননদেরা পৌর শহরের শ্রীরামপুরপাড়া এলাকার অভরসা ফকিরের ছেলে সাবেদ আলী ও তার স্ত্রী আনজুয়ারা বেগম, খামারকান্দি ইউনিয়নের পারভবানীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আমিনুর রহমান ও তার স্ত্রী পারভীন আক্তার, ধুনট উপজেলার বিলচাপড়ী গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে শাহ আলম ও তার স্ত্রী সেলিনা বেগম আমার সম্পত্তিতে এসে জোর-পুর্বক দখল করে। উক্ত পরিস্থিতিতে আমরা বাধা দিতে গেলে তারা আমাদের মারপিট করার জন্য উদ্যত হয়।
একপর্যায়ে আমাদের ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় ভুক্তভোগী খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় গ্রামের মৃত নজরুল ইসলামের স্ত্রী মোছা. রেহেনুমা পারভীন বাদি হয়ে উল্লেখিত ব্যাক্তিদের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে এক অভিযুক্ত আমিনুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি তবে, আরেক অভিযুক্ত মো. সাবেদ আলী বলেন, কাগজপত্র অনুসারে আমরাই ওই জমির মালিক। এতোদিন রেহেনুমা পারভীন খায়খালাসি মুলে জমি ভোগ দখল করে আসছিল। আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে তা মিথ্যা।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনাচর্জ (ওসি) মো. মঈনুদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

