লাগামহীন সবজির বাজার, মাছের দামও চড়া

বিশেষ সংবাদ

লাগামহীন নিত্যপণ্যের বাজারে কিছুতে স্বস্তির দেখা নেই। একটি পণ্যের দাম কমলে আকেটির দাম বাড়ে কয়েক গুণ। কাঁচাবাজার নিয়ে এমনটাই অভিযোগ সাধারণ মানুষদের। মাত্র এক সপ্তাহ ব্যবধানে বেড়ে গেছে মাংস, মাছ, শাক-সবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম।

সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে রজধানীর বেশ কয়েকটি বাজার সরেজমিন ঘুরে এ চিত্র দেখা যায়। ব্যবসায়ীরা জানিয়েছেন, সম্প্রতি বৃষ্টি এবং বন্যার কারণে মাছ, মুরগি খামার ও ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে বাজারে কমে গেছে এসব পণ্যের সরবরাহ। ফলে দাম ঊর্ধ্বমুখী।

- Advertisement -

বাজারে মানভেদে প্রতি কেজি লম্বা বেগুন ৮০ টাকা, গোল বেগুন ৯০ থেকে ১০০ টাকা, ঢ্যাঁড়শ ৫০, করলা ৭০ থেকে ৮০, লতি ৬০ থেকে৮০, বরবটি ৬০, মুলা ৫০, কহি ৬০ টাকা ও পটোল ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি কচুরমুখী ৬০, পেঁপে ৩০ টাকা, শিম ২০০, টমেটো ১৬০ ও শসা বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

আর প্রতি পিস লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। এছাড়া বাজারে লালশাকের আঁটি ২০ টাকা, পুঁইশাক ৩০, পাটশাক ১৫, লাউশাক ৪০, ডাটাশাক ২০, মুলাশাক ২০, কলমিশাক ১০ থেকে ১৫ টাকা ও পালংশাক ২০ টাকায় বিক্রি হচ্ছে।

- Advertisement -

বাজারের বিক্রেতারা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম কিছুটা বেড়েছে। মূলত বন্যার প্রভাব পড়েছে কাঁচাবাজারে। কেজিতে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন শাক-সবজির দাম। তবে কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। পাইকারি বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৩০ টাকায় এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।

এদিকে বাজারে দাম বেড়ে গেছে প্রায় সব ধরনের মাছের। প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৩৮০ টাকায়। এছাড়া চাষের তেলাপিয়া ২২০ থেকে ২৫০ টাকায়, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকায়, কোরাল ৭০০ টাকা, চাষের কৈ ২৪০ থেকে ২৮০ টাকায়, চাষের শিং প্রতি কেজি ৫৫০ থেকে ৬০০ টাকায়, বোয়াল ৭০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৭০০ টাকা, আইড় ৭৫০ থেকে ৮০০ টাকা, পাবদা প্রতি কেজি ৫০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়।

- Advertisement -

অপরিবর্তিত রয়েছে খাসি ও গরুর মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। এছাড়া প্রতি কেজি খাসির মাংস ১০৫০ থেকে ১১০০ টাকা এবং ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১০০০ টাকায়।

নিত্যপণ্যের বাজারে দাম নিয়ন্ত্রনে আনার জন্য নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি করেছেন ক্রেতা ও বিক্রেতারা। ক্রেতারা জানিয়েছেন, লাগামহীন সবজির বাজার। বাজারে নিয়মিত মনিটরিং হয় না। এজন্য বিক্রেতারা নিজেদের ইচ্ছেমতো দাম বাড়ানোর সুযোগ পান। আর বিক্রেতারা জানিয়েছেন, কিছু কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের ইচ্ছেমতো জিনিসপত্রের দাম বাড়ায়। বাজারে নিয়মিত অভিযান চালালে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি বাঁকা রাস্তা সোজা করে দিয়েছেন সাবেক অডিট অফিসার মোস্তফা...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...

শেরপুরে মাদক ও জুয়া নির্মূল কমিটির উদ্যোগে উঠান বৈঠক

বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া কলোনিতে মাদক ও জুয়া প্রতিরোধে...