গাইবান্ধার গোবিন্দগঞ্জে তেলের ড্রামে মিলল ৮৮ কেজি গাঁজা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তেলের ড্রাম থেকে ৮৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। শনিবার (৩০ মার্চ) সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা এলাকায় চেকপোস্ট বসিয়ে দুটি তেলের ড্রামে অভিনব কায়দায় নিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ২টি তেলের ড্রামের ভেতর থেকে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শনিবার (৩০ মার্চ) র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃত মাদক কারবারি বিপ্লব কুমার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাইডাঙ্গা গ্রামের বিশ্বনাথ কুমারের ছেলে ও মো: আসলাম হোসেন সাদ্দাম পুরুষাফেরুশা গ্রামের মো: লোকমান মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক এনে তারা দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছিল।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

