চট্টগ্রামে হত্যা মামলার আসামিসহ আটক ২

চট্টগ্রামে হত্যা মামলার আসামিসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মো: সাহেদ আলম (৩৭) ও মো: শফিউল আলম (৪৯)। সোমবার (২৯ জানুয়ারি) পৃথক অভিযান তাদের আটক করে বায়েজিদ থানা পুলিশ ও বোয়ালখালী থানা পুলিশ।
চট্টগ্রামে হত্যা মামলার আসামিসহ দুইজনকে আটকের বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, আতুরারডিপো মুন্সেফ আলী বাড়ীর মো: আইয়ুব আলীকে গত সোমবার (৮ জানুয়ারি) মারধর করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় মো: সাহেদ। এরপর গোপন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের মুক্তাগাছা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসহাব উদ্দীন জানান, ২০ লিটার চোরাই মদসহ শফিউল আলমকে রবিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে সর্দার পাড়া এলাকায় মদ বিক্রির সময় তাকে আটক করা হয়। আসমি শফিউল এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

