নওগাঁর মান্দায় পুকুরে বিষ প্রয়োগ করে লাখ টাকার মাছ নিধন

নওগাঁর মান্দায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে অন্তত লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (০৭ এপ্রিল) দিবাগত রাতে মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের দক্ষিণ পরানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুকুরের মালিক মো: আব্দুল মতিন বাদি হয়ে সোমবার (০৮ এপ্রিল) মান্দা থানায় ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো, একই গ্রামের মো: হুমায়ন কবীর, সোলাইমান হোসেন ও মো: রায়হান হোসেন।
এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রায়হান হোসেন জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ আব্দুল মতিনদের সাথে আমাদের বিরোধ চলছে। এসব বিষয় নিয়ে আদালতে মামলাও চলছে। নিজেরাই পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে তার দায় আমাদের ওপর চাপানোর চেষ্টা করছে।
নওগাঁর মান্দায় পুকুরে বিষ প্রয়োগের বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কার হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে জরিমানার জেরে দুই মাংস বিক্রেতার দ্বন্দ্বে থানায় অভিযোগ

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে ২ মামলা

পিএসসিতে প্রক্সি দিয়ে চাকরি পাওয়ার চেষ্টা, যোগদানের দিন প্রার্থী আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

বগুড়ায় মিলের ভেতর বৃদ্ধকে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সফরমার লুটপাট

শেরপুরে দম্পতিকে রশি দিয়ে বেঁধে স্বর্ণ ও নগদ টাকা লুট

