হবিগঞ্জে পৃথক অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ আটক ৫

হবিগঞ্জে পৃথক অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে জেলার মাধবপুর উপজেলার জগদিশপুর চা বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাতে জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাদকের চালান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) আক্তার হোসেন।
হবিগঞ্জে পৃথক অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ ৫জনকে আটকের বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বলা হয়, মাধবপুর উপজেলার জগদিশপুর চা বাগান এলাকায় মাদক বিক্রি করে আসছিল ১টি মাদক চোরাচালানী চক্র। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা পুলিশ জগদিশপুর চা বাগানে অভিযান চালায়।
এসময় ৩১ কেজি গাজাসহ কুখ্যাত মাদক কারবারী মো: তাশরিফ বাউরিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়। ওই রাতেই তাকে ৩১ গাঁজাসহ মাধবপুর থানা পুলেশের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাধবপুর ও চুনারুঘাট এলাকায় পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ ৪জন মাদক কারবারীকে আটক করা হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আক্তার হোসেন জানান, মাদক ও চোরাচালান বন্ধে পুলিশ জিরো টলারেন্সে রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

