‘অন্তরা দুষ্টু হলেও শুভকে ভালোবাসে’: অভিনেত্রী ফারিয়া

বিশেষ সংবাদ

’ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জনপ্রিয় চরিত্র অন্তরা আবারও পর্দায় ফিরছে। দীর্ঘ দুই বছরের বিরতির পর নতুন লটে শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী ফারিয়া শাহরিন।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর তৃতীয় ও চতুর্থ সিজনে অন্তরার চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান ফারিয়া। নাটকে তার খুনসুটি আর সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করে। এবার ঈদের পর শুরু হচ্ছে নতুন পর্বের শুটিং। সেই পর্বেই ফিরছেন অন্তরা।

- Advertisement -

ফারিয়া বলেন, “আমি গত দুই বছর কোনো নাটকে কাজ করিনি, শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জন্য অপেক্ষা করেছি। অনেকেই জানতে চাইত, কেন কাজ করছ না? এবার তাদের বলছি, আমি ফিরছি।”

অন্তরার জনপ্রিয়তা এতটাই যে, দর্শকদের কেউ কেউ তাকে ‘রোকেয়া’ বলে ডেকে ফেলেন। ফারিয়া জানান, একবার নোয়াখালীতে শুটিং করতে গিয়ে দেখেছেন, মানুষ গাছে উঠেও শুটিং দেখছে। এটাই বলে দেয় চরিত্রটি কতটা জনপ্রিয়।

- Advertisement -

অন্তরার স্বভাব নিয়ে অভিনেত্রী বলেন, “অনেক মেয়ে ছলনা করে, কিন্তু অন্তরা দুষ্টু হলেও মনের দিক থেকে সৎ। শুভকে সত্যিই ভালোবাসে। চতুর্থ সিজনের শেষ পর্বে তো নিজেই শুভকে বলে ফেলে, তাকে বিয়ে করতে চায়। সত্যিকারের দুষ্টু হলে তো এসব বলত না।”

অন্তরা চরিত্রে জনপ্রিয়তা পেলেও একই ধাঁচের চরিত্রে বারবার প্রস্তাব পাওয়ায় কিছুটা হতাশ ফারিয়া। তিনি বলেন, “দশটা স্ক্রিপ্ট এলে, তার মধ্যে নয়টিতেই দুই নম্বর চরিত্রে কাজের প্রস্তাব থাকে। এটা খুব কষ্ট দেয়।”

- Advertisement -

তবে দর্শকের ভালোবাসাই তার সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন এই অভিনেত্রী। তাই তো দীর্ঘ বিরতি শেষে আবারও ফিরছেন তিনি, প্রিয় চরিত্র অন্তরা হয়ে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ার ধুনটে খালের পানিতে ডুবে ৪ বছরের শিশু নিখোঁজ

বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে ডুবে মাফিয়া খাতুন (৪) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।শনিবার (১৩...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।...

বগুড়ার ধুনটে খালের পানিতে ডুবে ৪ বছরের শিশু নিখোঁজ

বগুড়ার ধুনট উপজেলায় খালের পানিতে ডুবে মাফিয়া খাতুন (৪) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল...

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

আমেরিকার সাথে ‘অসম চুক্তি’ বাতিল এবং ঘোষিত জাতীয় বাজেটে জনকল্যাণকর পদক্ষেপ না থাকার প্রতিবাদে বগুড়ার শেরপুরে প্রতিবাদ সভা...

শেরপুরে ২ হাজার ১২৫টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বগুড়ার শেরপুরে ২ হাজার ১২৫টি ফলজ, বনজ ও ওষধি গাছের...

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা চার দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন...

নিজের জমি ছেড়ে গ্রামবাসীর রাস্তা সোজা করলেন সাবেক অডিট অফিসার

বগুড়ার শেরপুরে যাতায়াতের সুবিধার্থে পৈতৃক জমি ছেড়ে দিয়ে একটি...

বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান ঘোষণা প্রতিমন্ত্রীর

বগুড়া প্রেসক্লাবের আধুনিকায়ন ও উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ...