চাঁদাবাজি এনসিপির প্রধান আয়ের উৎস: রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান।
বুধবার (২৭ মে) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে নিজের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
রাশেদ খান বলেন, জাতীয় নাগরিক পার্টির নেতাদের ব্যয় ও কর্মকাণ্ড নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তিনি দাবি করেন, দলটির বিভিন্ন কার্যক্রম পরিচালনায় যে অর্থ ব্যয় হচ্ছে, তার উৎস পরিষ্কার নয়।
এ সময় তিনি নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও নাহিদ ইসলামের নাম উল্লেখ করে তাদের আয়ের উৎস নিয়েও প্রশ্ন তোলেন।
মার্কিন বাণিজ্য চুক্তির প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, এই চুক্তির সঙ্গে বিএনপি বা জামায়াতের কোনো সংশ্লিষ্টতা নেই। তার দাবি, এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির ভূমিকা ছিল।
সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক শালীনতা বজায় না রেখে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। ঝিনাইদহ সফরের সময় তাকে ঘিরে যে উত্তেজনার ঘটনা ঘটেছে, সেটিও উল্লেখ করেন তিনি।
একই অনুষ্ঠানে জামায়াতে ইসলামীরও সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, অতীতে দলটি বিভিন্ন সময় অগণতান্ত্রিক শক্তির সহযোগী হিসেবে কাজ করেছে। পাশাপাশি জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগও তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন ও উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান মিনিসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নির্বাচনী কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই: জামায়াত আমির

‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন ফারহানা

গুলিস্তানে জাসদ কার্যালয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

