এবারও নির্বাচন ঘিরে ভারত ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলামের

ঢাকা-১১ আসনের জোট সমর্থিত প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এবারও প্রতিবেশী দেশ ভারত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত করতেই এই তৎপরতা চলছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর মালিবাগ এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে অংশ নিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘নির্বাচনকে ঘিরে প্রতিবেশী দেশ নানা ধরনের ষড়যন্ত্র করছে। তাদের কূটনীতিকরা বিভিন্ন মন্তব্য করছেন, যা নির্বাচনের পরিবেশের জন্য অনুকূল নয়।’ নাহিদ ইসলামের দাবি, অতীতে আওয়ামী লীগের ভোট কারচুপির নির্বাচনেও ভারতের সমর্থন ছিল। তাঁর ভাষায়, ‘এবারও তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।’
গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, ‘দেশের গণমাধ্যম একটি নির্দিষ্ট দলকে বাড়তি প্রাধান্য দিচ্ছে। এতে নির্বাচনের মাঠে সমতা নষ্ট হচ্ছে।’
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, ‘ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে নির্বাচন কমিশন নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।’ তাঁর মতে, এসব সিদ্ধান্ত ভোটের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে।
নাহিদ ইসলাম বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে দেশের সার্বভৌমত্ব ও জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো ধরনের বাহ্যিক হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নির্বাচনী কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই: জামায়াত আমির

‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন ফারহানা

গুলিস্তানে জাসদ কার্যালয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

