গণজোয়ারে ভয় পেয়ে মাফিয়া গোষ্ঠী বিলবোর্ড-ব্যানার ছিঁড়ছে: নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, গণজোয়ারে ভীত হয়ে একটি মাফিয়া গোষ্ঠী পরিকল্পিতভাবে তাঁর নির্বাচনী বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে নাহিদ ইসলাম লেখেন, গণজোয়ার দেখে ভয়ে একের পর এক বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। তিনি দাবি করেন, শাপলাকলির অগ্রযাত্রা ঠেকিয়ে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা চলছে।
নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, রোববার রাতে ২৩ নম্বর ওয়ার্ডের নূরবাগ মসজিদের পাশ থেকে তাঁর একটি বিলবোর্ড ছিঁড়ে ফেলা হয়। তিনি এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যারা ব্যানার ও বিলবোর্ড ছিঁড়ে তাঁকে ঠেকাতে চাচ্ছেন, তারা ভুল করছেন। আগামী ১২ তারিখ বাড্ডা, ভাটারা ও রামপুরার মানুষ এর জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নির্বাচনী কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই: জামায়াত আমির

‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন ফারহানা

গুলিস্তানে জাসদ কার্যালয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

