দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার দলীয় কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলীয় কার্যক্রম আবারও সক্রিয়ভাবে শুরু হয়েছে, এমন দাবি করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাজাহানপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকি।

আলী ইমাম ইনোকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে জানান, একাধিক মামলার কারণে বর্তমানে অনেক নেতাকর্মী আত্মগোপনে থাকলেও তারা কেউ সংগঠন থেকে বিচ্ছিন্ন নন। বরং দলের প্রতি তাদের আস্থা ও মনোবল আগের মতোই অটুট রয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা সম্ভব নয়। রাজনীতি করা দেশের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার বলেও উল্লেখ করেন।
ঘটনাটি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

