বগুড়ায় ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ উদ্ধার, গ্রেফতার ১

বগুড়ায় প্রথমবারের মতো ভয়ংকর মাদক ‘ক্রিস্টাল মেথ’ বা আইস উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় ৩০ গ্রাম আইসসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে শহরের পিটিআই মোড় এলাকায় রেড চিলি হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তি মো. আইয়ুর আলী (৩৫)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া থানার পূর্ব কেয়ারবিল এলাকার বাসিন্দা এবং মো. আবুল কাশেমের ছেলে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবির ইনচার্জ ইকবাল বাহার। তিনি বলেন, কক্সবাজার থেকে সড়কপথে একজন ব্যক্তি আইস নিয়ে বগুড়ায় আসছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

পরে শহরের পিটিআই মোড় এলাকায় সন্দেহভাজন আইয়ুর আলীকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে পাজামার পকেট থেকে তিনটি প্লাস্টিকের কৌটায় রাখা দানাদার আইস উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকটি বগুড়ায় প্রথমবারের মতো পাওয়া গেছে বলেও জানান তিনি।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতার আইয়ুর আলীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

