বগুড়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের মাঝবাড়ি মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাবতলি উপজেলার তল্লাতলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাগর মিয়া (৩৬) ও একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে যোবায়ের আল মাহমুদ (২৬)।

জানা গেছে, ওই এলাকায় ইয়াবা বেচা-কেনার খবর পেয়ে ধুনট থানার এসআই মোকলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
ধুনট থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুইজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

