বগুড়ায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে রবিন (২৮) নামের এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ এপ্রিল) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রবিন শহরের উত্তর চেলোপাড়া এলাকার মো. মিরাজের ছেলে। তিনি স্থানীয়ভাবে ফল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পরিবার ও স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে রবিনের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাকে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত রবিনের ভাই অভিযোগ করেন, এলাকাভিত্তিক আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তিনি জানান, নদীর দুই পারের লোকজন মিলে তার ভাইকে মারধর করে হত্যা করেছে। এর আগেও রবিনের ওপর হামলার ঘটনা ঘটেছিল এবং এ বিষয়ে একটি মামলা চলমান রয়েছে। হামলায় জড়িত কয়েকজনকে তারা চেনেন বলেও দাবি করেন তিনি।
পুলিশ জানিয়েছে, স্থানীয় একটি কবরস্থানের আতাফল ছেঁড়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে রবিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। ঘটনাস্থল থেকে একটি ভাঙা হকিস্টিক ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। আলামত সংগ্রহের জন্য সিআইডি ও পিবিআইয়ের ফরেনসিক টিমকে ডাকা হয়েছে।
তিনি আরও জানান, তদন্তের স্বার্থে সন্দেহভাজনদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। তবে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

