বগুড়ায় ফসলি জমির মাটি কাটার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক এস এম বাকী বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
শুক্রবার দুপুরে উপজেলার মানিকদীপা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বাকী বিল্লাহ নিজ বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে থানায় নেওয়া হয়েছে।
ওসি আশিক ইকবাল বলেন, ফসলি জমির মাটি কাটার অভিযোগে দায়ের করা মামলাটিই তাঁর বিরুদ্ধে একমাত্র মামলা। থানায় তাঁর নামে অন্য কোনো মামলা পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

