বগুড়ায় তীব্র গরমে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে বগুড়ার জনজীবন। এর মধ্যেই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের দিনেই ‘হিটস্ট্রোক’-এ এক রিকশাচালকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মালতীনগর বকশীবাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তি আবু সামাদ (৫৫)। তিনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার গোয়ালবাতান ফুলবাড়ি এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে শহরে রিকশা চালাতেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরের তীব্র রোদে রিকশা চালিয়ে শহরের দিকে যাচ্ছিলেন আবু সামাদ। মালতীনগর বকশীবাজার মোড়ে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। রিকশা থামিয়ে রাস্তার পাশে বসে পড়লে স্থানীয় লোকজন তাকে দ্রুত পাশের একটি ভবনের দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে বসান। তবে অল্প সময়ের মধ্যেই তার অবস্থার অবনতি ঘটে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরহাদ মন্ডল জানান, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ধারণা অনুযায়ী অতিরিক্ত গরমের কারণে ‘হিটস্ট্রোক’-এ তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে বগুড়া আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ। তীব্র এই গরমে বিশেষ করে শ্রমজীবী মানুষ বেশি ঝুঁকিতে রয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চিকিৎসকরা বলছেন, প্রচণ্ড গরমে দীর্ঘ সময় রোদে কাজ করলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে পড়ে, যা হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ায়। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং রোদে কাজ করার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

