১৬ দিনেও নিখোঁজ আরডিএ স্কুলছাত্রী রাফার সন্ধান মেলেনি

বগুড়ার শেরপুরে রাইসা ইয়াছির রাফা (১৬) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ১৬ দিন পার হলেও এখনো তাঁর কোনো সন্ধান মেলেনি। গত ১ জুলাই (বুধবার) সকালে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মাদ্রাসা পাড়ার নিজ বাড়ি থেকে সে নিখোঁজ হয়। রাফা বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এবং রিয়াদ খানের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে দশটার দিকে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় রাফা। এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় রাফার মা সারমিমা আক্তার বাদী হয়ে শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, “জিডি হওয়ার পর থেকেই পুলিশ তাকে উদ্ধারে সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে। তবে নিখোঁজ এই শিক্ষার্থীর কাছে বর্তমানে কোনো মোবাইল ফোন না থাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না। প্রযুক্তিগত এই সীমাবদ্ধতার কারণে প্রথাগত পদ্ধতি এবং বিভিন্ন স্থানে আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগের মাধ্যমেই তাঁকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

শেরপুরে দুই শিক্ষকের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ জরুরি: এমপি সিরাজ

শেরপুরে কবি ও বেঙ্গল ফার্মেসির পরিচালক পারভেজের প্রয়াণ

শেরপুরে শিক্ষকদের ছবি জড়িয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তারের দাবি

শেরপুরে সাংস্কৃতিক জোটের নাম পরিবর্তন, নতুন নাম ‘ঐক্য সংসদ’

শেরপুরে মহাসড়কে নছিমনের চাপায় কৃষকের মৃত্যু

শেরপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে ১৮০ ডিগ্রি মোড়: নেপথ্যে কি শতকোটি টাকার মূর্তি?

