কলকাতায় আগুনে সপরিবারে প্রাণে বাঁচলেন শেরপুরের অসিম কুন্ডু

ভারতের কলকাতার নিউমার্কেট এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন বাংলাদেশের বগুড়া জেলার শেরপুর উপজেলার অনিক কুণ্ডু ও তাঁর পরিবার। ১৯ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে মির্জা গালিব স্ট্রিটের ফায়ার ব্রিগেডের পাশের একটি বহুতল ভবনে এই আগুনের ঘটনা ঘটে। অনিক কুণ্ডু শেরপুর উপজেলার অসীম কুণ্ডুর ছেলে।
অনিক কুণ্ডু সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে ওই ভবনের তৃতীয় তলায় অবস্থান করছিলেন। রাত ২টার দিকে ভবনের দ্বিতীয় তলার লবিতে আগুন লাগে। মুহূর্তেই প্রচণ্ড ধোঁয়ায় পুরো সিঁড়ি ও লিফট আচ্ছন্ন হয়ে যায়। নিচে নামা বা ছাদে যাওয়ার কোনো পথ না থাকায় অনিক, তাঁর বাবা, মা এবং পাশের রুমের এক দম্পতি ও শিশুসহ বেশ কয়েকজন বাংলাদেশি সেখানে আটকা পড়েন।
অনিক লেখেন, "সিঁড়িতে প্রচণ্ড ধোঁয়া থাকায় আমরা কোনোভাবেই বের হতে পারছিলাম না। বাথরুমের ভেন্টিলেটর খুলে কোনোমতে শ্বাস নেওয়ার চেষ্টা করি এবং ফায়ার সার্ভিসকে ফোন করে আমাদের বাঁচানোর আকুতি জানাই। চোখের সামনেই এসির ব্লাস্ট আর কাঁচ ভাঙার শব্দে এলাকা প্রকম্পিত হচ্ছিল। প্রতি সেকেন্ডে মনে হচ্ছিল আমরা আর বাঁচব না।"

আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা অনিক ও তাঁর পরিবারকে উদ্ধার করে নিচে নামাতে সক্ষম হন। তবে অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। অনিক জানান, তিনি তাঁর চোখের সামনে অন্তত তিনটি অ্যাম্বুলেন্সে করে বেশ কিছু মরদেহ ও আহতদের নিয়ে যেতে দেখেছেন। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে এবং তাদের বড় একটি অংশ বাংলাদেশি পর্যটক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার পাওয়ার পর অনিক ও তাঁর পরিবার অন্য একটি হোটেলে আশ্রয় নিয়েছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "কলকাতা বা ঢাকার মতো বড় শহরগুলো এখন এক একটি মরণ বোমা। অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষের জীবনের কোনো মূল্য নেই।" কলকাতায় অবস্থানরত বা ডাক্তার দেখাতে যাওয়া বাংলাদেশিদের স্বজনদের তাঁদের প্রিয়জনদের খোঁজ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
বর্তমানে অনিক কুণ্ডু ও তাঁর বাবা-মা শারীরিকভাবে সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন। এই ঘটনায় শেরপুরে তাঁদের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে রোপা আমন আবাদ ও কৃষি পরিস্থিতি পরিদর্শন

স্থায়ী সাবরেজিস্ট্রারের দাবিতে শেরপুরে দলিল লেখকদের কলম বিরতি

স্থায়ী সাব-রেজিস্ট্রারের দাবিতে শেরপুরে মানববন্ধন

শেরপুরে বিষাক্ত আইসক্রিম কারখানায় ১ লাখ টাকা জরিমানা

৩৬ বছর ধরে সড়ক নেই, বাঁশের সাঁকোই ভরসা ২৬ পরিবারের

ময়লার স্তূপে জিম্মি দেড়শ বছরের প্রাচীন শেরপুর

শেরপুরে মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল হোটেল কর্মীর

বিনোদনের নতুন কেন্দ্র শেরপুরের বোয়ালকান্দি

শেরপুরে জাতীয় মৎস্যপক্ষ পালিত

