১২ কোটি টাকায় নির্মিত শেরপুর পৌর কিচেন মার্কেটের উদ্বোধন

বগুড়ার শেরপুর পৌরসভার বহুল প্রতীক্ষিত কিচেন মার্কেটের শুভ উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আশিক খান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী, সুধীজন, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের জনগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে. এম. মাহবুবার রহমান হারেজ, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু এবং ব্যবসায়ী সুজিত বসাক।

বক্তারা বলেন, প্রায় পাঁচ বছর আগে এ কিচেন মার্কেট উদ্বোধনের কথা থাকলেও নানা জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তারা আশা প্রকাশ করেন, আর যেন কোনো জটিলতা তৈরি না হয় এবং প্রকৃত ব্যবসায়ীরা যেন শাক-সবজি, মাছ, মাংস, মসলা বিক্রির উপযুক্ত পরিবেশ পান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, এই উপজেলার নদী খনন, রেলস্টেশন নির্মাণ, পৌরসভার সড়ক উন্নয়নসহ নানা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তবে এসব স্থাপনা রক্ষণা-বেক্ষণের দায়িত্ব সবার।
তিনি আরও জানান, প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ নান্দনিক কিচেন মার্কেট ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

শেরপুরে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

শেরপুরে সংসার ভাঙার জেরে কলেজছাত্রের আত্মহত্যা

টোলের প্রতিবাদ করায় শেরপুরে যাত্রীর মাথা ফাটাল আদায়কারীরা

শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি

গণতন্ত্রে সফলতার পাশাপাশি ব্যর্থতার আত্মসমালোচনাও থাকতে হবে: জিএম সিরাজ

শেরপুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

শেরপুরে অচল ট্রাক মেরামতের সময় দুই মিস্ত্রি নিহত

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

