বগুড়া জেলা আদিবাসী যুব পরিষদের কমিটি গঠন, ডলি সভাপতি, লক্ষ্মী সম্পাদক

বগুড়ায় জাতীয় আদিবাসী পরিষদের অঙ্গ সংগঠন আদিবাসী যুব পরিষদ-এর নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টায় শেরপুর পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক সভার মাধ্যমে ১৭ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ডলি মালিকে সভাপতি এবং লক্ষ্মী রানীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সভা স্থলে এসে শেষ হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মো. রফিকুল ইসলাম মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মুকুল হোসেন, শেরপুর উপজেলা আদিবাসী ফোরামের সভাপতি অখিল বর্মন এবং আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি যাদু কুমার দাস ও সাধারণ সম্পাদক শ্যামলাল তেলী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলার সভাপতি বিমল চন্দ্র রবিদাস, শেরপুর উপজেলা শাখার সভাপতি বাবলু দাস এবং সাধারণ সম্পাদক সুব্রত মালাকার প্রমুখ।
ঘোষিত ১৭ সদস্যের এই কমিটিতে অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন, সহ-সভাপতি সনাতন ও রাজেশ চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক রত্না রানী ও শিল্পী রানী, কোষাধ্যক্ষ কল্পনা মালী, সাংগঠনিক সম্পাদক সাগর চন্দ্র দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রসেনজিত রায়, তথ্য ও গবেষণা সম্পাদক সজীব চন্দ্র দাস, আইন বিষয়ক সম্পাদক রুদ্র কুমার, নারী বিষয়ক সম্পাদক শান্তি রানী এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, আপন কুমার, কল্পনা রানী, চৈতালী এবং সুমন কুমার।
সংগঠনটিকে দিকনির্দেশনা দিতে ৩ সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি মো. শহিদুল ইসলাম বাবলু। অন্য দুই উপদেষ্টা হলেন ভিপি মো. রফিকুল ইসলাম মিন্টু এবং মো. মুকুল হোসেন।
সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা এবং যুব সমাজকে সুসংগঠিত করার লক্ষ্যে এই কমিটি কাজ করে যাবে। নতুন এই নেতৃত্বের মাধ্যমে বগুড়া জেলায় আদিবাসী যুব পরিষদের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

১৬ দিনেও নিখোঁজ আরডিএ স্কুলছাত্রী রাফার সন্ধান মেলেনি

ছিনতাই করা বাইক নিয়ে পুনরায় ডাকাতির চেষ্টা, শেরপুরে গ্রেপ্তার ১

শেরপুরে আন্ডারপাস যেন ময়লার ভাগাড় ও অবৈধ বাজার

সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিক নেতা ইসাহাক আলীর মৃত্যু

শেরপুরে আনন্দ টিভি এমডির জন্মদিনে বৃক্ষরোপণ কর্মসূচি

শেরপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে ৮ হাজার টাকা জরিমানা

শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শেরপুরে খেরুয়া মসজিদের সড়কে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পাঁচ শতাধিক পরিবার

শেরপুরে পানির স্রোতে বিলীন ১০ বিঘা জমি

